Header Ads Widget

পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়া ব্যাখ্যা করা হলো-

 পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়া ব্যাখ্যা করা হলো-


খাদ‍্য মুখগহ্বর থেকে অন্ননালীর মধ্যদিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিকগ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এ রসে প্রধান যে উপাদানগুলো থাকে তা হলো- হাইড্রোক্লোরিক এসিড, পেপসিন। হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে যা পলিপেপটাইড নামে | পরিচিত। পাকস্থলীতে খাদ্যদ্রব্য পৌঁছানো মাত্র উপরোক্ত রসগুলো নিঃসৃত হয়। পাকস্থলী অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য অর্ধতরল মিশ্র মন্ডে পরিণত হয়। এ মণ্ড অনেকটা স্যুপের মতো এবং কপাটিকা ভেদ করে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। এভাবেই মানবদেহের পাকস্থলীতে খাদ্য পরিপাক হয়

Post a Comment

0 Comments