বরবাদ হচ্ছে ২০২৫ সালের আসন্ন বাংলা ভাষার বাংলাদেশি প্রণয়ধর্মী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। যা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং রিয়েল এনার্জি প্রোডাকশন এবং রিধি সিদ্ধি এন্টারটেইনমেন্টের ব্যানারে শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। যা ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বরবাদ
_________অফিসিয়াল পোষ্টার__________
পরিচালক : মেহেদী হাসান হৃদয়
প্রযোজক : 🌟আজিম হারুণ
🌟শাহরিন আক্তার সুমি
রচয়িতা : মেহেদী হাসান হৃদয়
শ্রেষ্ঠাংশে
🌟 শাকিব খান
🌟 যিশু সেনগুপ্ত
🌟 ইধিকা পাল
🌟 মিশা সওদাগর
সুরকার : প্রীতম হাসান
প্রযোজনা : রিয়েল এনার্জি প্রোডাকশন ; রিধি সিধি প্রোডাকশন
পরিবেশক : রিয়েল এনার্জি প্রোডাকশন
মুক্তি : ১ এপ্রিল ২০২৫
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
নির্মাণব্যয়
আনু. ৳১৫–১৮ কোটি [১]
জানা গেছে, ২০২৪ সালের আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে চিত্রগ্রহণ বিলম্বিত হয়েছিল। প্রায় এক মাস বিলম্বের পর, অবশেষে ২০ অক্টোবর, ২০২৪ তারিখে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এই ছবিটি বাংলাদেশী চলচ্চিত্রগুলির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ।
0 Comments