বইটি ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)
ড. হিশাম আল আওয়াদি
অনুবাদক : মাসুদ শরীফ
প্রচ্ছদ – সালাহউদ্দিন জাহাঙ্গীর
প্রকাশকের কথা
তিনি উসওয়াতুন হাসানা’। কে তিনি? বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যেদুল মুরসালিন, তিনি মুহাম্মাদ মোস্তফা (সাঃ)। তাঁর নবুওয়াতি জীবনের তেইশ বছরই কি কেবল অনুসরণীয় মডেল? পৃথিবীর সেরা মানুষটির জমিনে পা রাখার পর থেকে চল্লিশ বছর পর্যন্ত সময়কাল কি উসওয়াতুন হাসানা’ নয়? নিশ্চয়। প্রিয় নবিজির পুরো তেষট্টি বছরের জীবনই পৃথিবীবাসির জন্য সর্বোত্তম আদর্শ
বাবা হারানো শিশুদের সামনে কখনো চার বছরের পিতৃহারা শিশু মুহাম্মাদকে দাঁড় করিয়েছেন? বাবা-মা হারানো এতিম শিশুর সাথে কখনো কি পাঁচ বছরের এতিম মুহাম্মাদের বন্ধুত্ব গড়ে দিতে পেরেছেন? আমাদের টিনএজ প্রজন্ম একুশ শতকের আজকের দিনে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, কিশোর মুহাম্মদ সাড়ে চৌদ্দশ বছর আগে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জ সামলিয়েছিলেন দারুণভাবে।
তিনি তারুণ্যের সঙ্কট মোকাবিলা করেছেন তারুণ্যের রক্ত ও শক্তি পরিশীলিত সমাজ গঠনে কাজে লাগিয়েছেন। আজকের তরুণরা যুবক মুহাম্মাদকে পড়ে ইমপ্রেস না-হয়ে পারবেই না! নবুওয়াতের আগেই একজন ক্রিয়াশীল ইফেক্টিভ মানুষ হিসেবে সমাজে জায়গা করে নেয়া মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ত্রিশের কোঠার টগবগে মানুষগুলোর রোল মডেল না-হয়ে কি পারে? ওহী পাওয়ার পরের মুহাম্মাদ (সাঃ) এর যাপিত জীবন, কর্মপদ্ধতি আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অবশ্যই অতুলনীয়!
রাসূল (সাঃ) এর সীরাতকে নানাভাবে লিখা হয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি অব কুয়েতের প্রফেসর ড, হিশাম আল আওয়াদি তার ‘Muhammad; How He can Make You Extra-Ordinary’ বইয়ের মাধ্যমে এক নতুন ধারায় রাসূল (সাঃ) কে উপস্থাপন করেছেন। বইটির মাধ্যমে শৈশবের নবিজিকে দেখিয়ে শিশুদের করণীয় খুঁজে নিতে পারবেন, বাবা-মা তার সন্তানকে প্রতিপালনের ধারনা নিতে পারবেন,তরুণরা তাদের আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপাত্ত খুঁজে পাবেন।
উদ্ভুত সমস্যার সমাধানে রাসূলুল্লাহ (সাঃ) এর স্টাইল যে কেউ নিজের জীবনে প্রয়োগ করার পথরেখা পাবেন। রাসূল (সাঃ) এর মত নিখুঁত ও স্মার্ট হওয়া হয়ত অনেক কঠিন; এই বই আপনাকে অন্তত তার কাছাকাছি নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। অসাধারণ এই বই ‘বি স্মার্ট উইথ মুহাম্মাদ’ নামে অনুবাদ করেছেন প্রিয় ভাই মাসুদ শরীফ। আল্লাহ তায়ালা তাঁকে উত্তম জাযা দান করুন। বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে গার্ডিয়ান পাবলিকেশন্স অত্যন্তু গর্বিত ও উচ্ছসিত। বইটি আপনার স্মার্টনেস বাড়াতে সামান্যতম সহায়ক হলেও আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
অনুবাদকের কথা
নিখাদ আত্মোন্নয়নমূলক বই। পশ্চিমে এ ধরণের বই প্রচুর। ওখানে এসব বইয়ের কাটতিও থাকে অনেক। বাংলায় সে তুলনায় এই ধরণের বই আঙ্গুলের কড়িতে গোনা যাবে। পশ্চিমা সমাজের বাইরের মেকআপটা নিলেও, ভেতরের সৌন্দর্যটা নিতে বড় অনীহা আমাদের।
এধরণের বইগুলো শতভাগ প্রাকটিক্যাল বা বাস্তবসম্মত। কীভাবে কী করবেন, কীভাবে নিজের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে উন্নত করবেন তা-ই হাতেকলমে বলা। পশ্চিমা বইগুলোতে এসব বলা থাকে পাশ্চাত্যের বিভিন্ন গবেষণা এবং তাদের নিজস্ব আদর্শ ও পদ্ধতির আলোকে। কিন্তু এই বইয়ে পশ্চিমা গবেষণার সাথে অভূতপূর্ব মেলবন্ধন হয়েছে নবি মুহাম্মাদ (সাঃ) এর জীবনের। আমার জানামতে এরকম বই এটাই প্রথম।
নবিজি (সাঃ) নবুওয়াত পেয়েছেন চল্লিশ বছর বয়সে। কিন্তু নবি হওয়ার আগ পর্যন্ত সময়টা ছিল উনার প্রস্তুতিকাল। এই দীর্ঘসময় জুড়ে আল্লাহ নিজের হাতে গড়েছেন তাকে। আমি অনেককে দেখেছি, দীর্ঘকাল ইসলাম চর্চা করার পরও নবিজির আদলে নিজেকে পুরোপুরি সাজাতে পারছেন না। খাবারে নুন কম হলে স্ত্রীর সঙ্গে ঝগড়া। বাচ্চাকাচ্চাদের সঙ্গে নির্দয় আচরণ। কাজের লোকের সঙ্গে অকথ্য ব্যবহার। বসের সামনে ব্যক্তিত্বহীন হুজুর হুজুর। অধীনস্থের উপর জোর গলা। খাবারদাবারে নিয়ন্ত্রণ নেই। আচার ব্যবহারে চলনে-বলনে মাধুর্য নেই। আমরা জানি নবিজি ব্যক্তিজীবন থেকে সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রেই ছিলেন পরাকাষ্ঠা। কিন্তু কোথাও বলা হয় না কীভাবে তিনি তা হলেন? দেখানো হয় না আমাদের সময়ে কীভাবে আমরা উনার পথরেখা অনুসরণ করে স্মার্ট হবো।
নবিজি (সাঃ) কী ছিলেন, তা সবাই কমবেশি জানি। কীভাবে সেই ‘কী’ হলেন জানতে এবং হাতে- এই বই হবে আপনার প্রথম ধাপ।
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (Drive-Link)

0 Comments