পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?
উত্তর: বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।
২. প্যাসকেলের সূত্রটি লিখো।
উত্তর: একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে।
৩. চাপ কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে।
৪. আর্কিমিডিসের সূত্রটি লিখো।
উত্তর: কোনো বস্তুকে প্রবাহী পদার্থে (বায়বীয় বা তরলে) নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় | এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান।
৫. প্লবতা কাকে বলে?
উত্তর: তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে উর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে।
৬. বিকৃতি কাকে বলে?
উত্তর: কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে ৷ একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এই পরিবর্তনকে বিকৃতি বলে।
৭. ঘনত্ব কাকে বলে?
উত্তর: বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
৮. পীড়ন বলতে কী বুঝ?
উত্তর: বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধকারী বলকে পীড়ন বলে।
---------------------------------------------------------------
লেখক ( হাবিবুর রহমান রাফি ) মন্তব্য :
শিক্ষার্থীরা, ওপরে পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
0 Comments